০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

লাকসামে দাদনের টাকার জন্য ভাঙ্গারী ব্যবসায়ী খুন

  • তারিখ : ০৩:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 574

লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে দাদনের টাকা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে আউয়াল হোসেন সিয়াম (২০) নামের এক ব্যবসায়ী যুবক খুন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, সিয়াম কালোরা খাল পাড়ের ভবঘুরে বাসিন্দা হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে তাকে এবং সাথে থাকা বিনই গ্রামের জাহাঙ্গীরকে চুরিকাঘাত করে। এতে জাহাঙ্গীর আহত হয়ে পালিয়ে গেলে সিয়ামকে একা পেয়ে চুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় সবুজ। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহত সিয়ামের বড় ভাই অলিউল্লাহ লিটন বলেন, আমার ছোট ভাই হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে সে সিয়ামকে চুরিকাঘাতে হত্যা করে। হত্যাকারীকে আটক করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুল শাস্তির দাবী জানাচ্ছি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

লাকসামে দাদনের টাকার জন্য ভাঙ্গারী ব্যবসায়ী খুন

তারিখ : ০৩:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩