০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

শীতের রেসিপি: ফুলকপির পাকোড়া

  • তারিখ : ১২:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
  • / 800

শীতের সবজি হিসাবে ফুলকপি খুবই সুস্বাদু। ফুলকপির মাছের ঝোল খেতে ভারি মজা। তবে শীতের এই ফুলকপির ভিন্ন স্বাদ পেতে আমরা ভাজি, স্যুপ ও সালাদ তৈরি করে থাকি।

তবে এবার আপনাদের জন্য ভিন্ন একটি রেসিপি। শীতের বিকালে চায়ের আড্ডায় খেতে পারেন ফুলকপির পাকোড়া।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া।

উপকরণ

১টি ফুলকপি, চালের গুঁড়ো বা বেসন বা কর্নফ্লাওয়ার ৫-৬ টেবিল-চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, হলুদগুঁড়ো ১ চা-চামচ, ধনিয়াগুঁড়ো ১ চা-চামচ, ব্রেড ক্রামব বা বিস্কুটের গুঁড়ো পরিমাণ মতো। লবণ স্বাদমতো। তেল প্রয়োজনমতো।

প্রণালী

ফুলকপি হাত দিয়ে টুকরা করে নিন। তারপর পানি আর লবণ দিয়ে সেদ্ধ করুন। খুব বেশি সিদ্ধ করবেন না, আধা সিদ্ধ থাকবে।

এখন একটা চালনিতে ফুলকপির টুকরাগুলো ঢেলে পানি ঝরতে দিন। একটা পাত্রে সব মসলা আর চালের গুঁড়ো দিয়ে জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

ফুলকপিগুলো চালের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। ননস্টিক প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে ডুবো তেলে ফুলকপি ভাজুন। বাদামি রং হলে তুলে নিন।

লেখক: সুমনা ইসলাম, গৃহিনী

[প্রিয় পাঠক, আপনিও কুমিল্লা এসডি নিউজ 24 অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-cumillasdnews@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

শেয়ার করুন

শীতের রেসিপি: ফুলকপির পাকোড়া

তারিখ : ১২:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০