০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

সদর দক্ষিণে পাইপগান ও গুলিসহ যুবক গ্রেফতার

  • তারিখ : ১০:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 840

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার সদর দক্ষিণের উলুরচরে অভিযান চালিয়ে আরমান হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২ টি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উলুরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আরমান হোসেন (২৬) নামক ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে । এ সময় আসামীর হেফাজত হতে ২ টি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আরমান হোসেন (২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেন এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কায়দায় অপরাধ সংগঠিত করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সদর দক্ষিণে পাইপগান ও গুলিসহ যুবক গ্রেফতার

তারিখ : ১০:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫