০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সড়কে ধুলাবালি রোধে পানি ছিটিয়ে দিচ্ছেন পুলিশ কর্মকর্তা

  • তারিখ : ০১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • / 973

মো.জাকির হোসেন :
কুমিল্লা-সিলেট মহাসড়কে চলছে সংস্কার কাজ। ধীরগতিতে কাজ চলায় যানবাহন চালকসহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজটে বাহনগুলো আটকে থাকে দীর্ঘক্ষন। এ সময় ধুলা-বালিতে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগতে হয় যানবাহনের যাত্রীসহ চালকরা। ধূলা-বালি নিয়ন্ত্রনে মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় জনদুর্ভোগ লাঘবে এক পুলিশ কর্মকর্তা সড়কে পানি ছিটিয়ে দুর্ভোগ লাঘবের চেষ্টা করছেন।
সরেজমিনে কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচংয়ে দেবপুরে গিয়ে দেখা যায়,ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে আছে মহাসড়কটির সংস্কারাধীন এলাকাটি। কড়া রোদ আর প্রচন্ড ধুলাবলিতে যাত্রী চালকদের প্রান ওষ্ঠাগত। তবে এমন পরিস্থিতি দেখে সহকারী পুলিশ উপ-পরিদর্শক নজরুল ইসলাম দেবপুর পুলিশ ফাড়ী থেকে পাইপ দিয়ে পানি সরবরাহ করে মহাসড়কের উপর ছিটিয়ে দিচ্ছেন। এতে করে ধুলাবলির উড়াউড়ি বন্ধ হয়।
জানতে চাইলে এএসআই নজরুল ইসলাম বলেন, পুলিশের কাজ শুধু অপরাধীদের আটক করাই না। সাধারণ মানুষের দু:খ দূর্দশা লাগবের জন্যই পুলিশ। সড়কে পানি ছিটানোকে আমি আমার দায়িত্বটা মনে করেছি।

শেয়ার করুন

সড়কে ধুলাবালি রোধে পানি ছিটিয়ে দিচ্ছেন পুলিশ কর্মকর্তা

তারিখ : ০১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০