০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় জাল টাকাসহ এক যুবক গ্রেপ্তার

  • তারিখ : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / 501

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৯)।

মঙ্গলবার দুপুরে উপজেলার দারোরা বাজার থেকে তাকে ২৬ হাজার টাকার সমমূল্যের জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দারোরা বাজারের সালাউদ্দিন বেডিং এন্ড বিকাশ সেন্টার থেকে বিকাশে টাকা পাঠাতে যান মেহেদী হাসান। সেখানে তিনি দোকানিকে এক হাজার টাকার ২৬টি জাল নোট সরবরাহ করেন। দোকানি তা বুঝতে পেরে কৌশলে তাঁকে বসিয়ে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে জাল টাকাসহ অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

কুমিল্লায় জাল টাকাসহ এক যুবক গ্রেপ্তার

তারিখ : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২