০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৩

  • তারিখ : ০৮:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / 655

মো. জাকির হোসেন :

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ব্রাহ্মণপাড়ার তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার সংচাইল প্রভাতী ফিট মিলস এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন-সিএনজি অটোরিকশা চালক ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (১৯), একই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার ধানদৌল মুন্সী বাড়ির জয়নাল আবদীনের ছেলে মোঃ নাজমুল হাসান(২৬)।

জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর থেকে সিএনজি অটোরিকশা নিয়ে দেবিদ্ধার উপজেলার সংচাইল গ্যাস আনার জন্য যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আকরাম নিহত হয় এবং পেছনে বসে থাকা আরোহী দুজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই দুইজনেও মৃত্যু হয়।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, আমি ঘটনা শুনার সাথে সাথেই আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

মিরপুর হাইওয়ে থানার এসআই মজিবুর রহমান জানান, একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। বাকি দু’জনকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে কথা বলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মামলার প্রস্তুতি চলছে বলে তিনি এ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

কুমিল্লায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৩

তারিখ : ০৮:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২