০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

  • তারিখ : ০৮:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • / 624

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে খালের পানিতে ডুবে দুই চাচাত ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়ীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলো কুয়েত প্রবাসী আবদুল কাইয়ুমের ছেলে আবু বক্কর (৩), কুয়েত প্রবাসী আবুল খায়েরের মেয়ে সাইমা আক্তার (৪)।
নিহত শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।

জানা যায়, উপজেলার সিংহাড়িয়া উত্তরপাড়া গ্রামের কুয়েত প্রবাসী আপন দুই ভাইয়ে ছেলে আবু বক্কর ও মেয়ে সাইমা আক্তার অভিভাবকদের অগোচরে বাড়ীর পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

পরে অনেক খোজাখুজি করেও তাদের না পেয়ে বাড়ীর পাশের ডোবা থেকে তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। একই পরিবারের দুই শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছে।

শেয়ার করুন

কুমিল্লায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

তারিখ : ০৮:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০