১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

  • তারিখ : ০৫:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / 872

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্নস্থান থেকে ৪কেজি গাঁজা ও ৭৫০পিছ ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মোচাগড়া, কোম্পানীগঞ্জ ও ইউসুফনগর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ইয়াসরী মিয়া(২৮), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে নাজির হোসেন(৪৭), মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের শুক্কুর মিয়ার ছেলে বিল্লাল হোসেন(২৫) ও তার মেয়ে হাসু বেগম।

জানা যায়, সোমবার রাতে মুরাদনগর থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে উপজেলার বিভিন্নস্থান থেকে ভাই-বোনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। মুরাদনগর থানার এসআই জালাল উদ্দিন ও এসআই শংকর নন্দী মজুমদারের নেতৃত্বে পুলিশ উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রাম থেকে ৪কেজি গাঁজাসহ ইয়াসরী মিয়াকে আটক করে।

একই সময়ে মুরাদনগর থানার এসআই নজরুল ইসলাম ও এএসআই মোফাজ্জল, শুক্কুর আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাস স্টেশন এলাকা থেকে ৫০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাজির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

অপর দিকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই হানিফ, বেলাল, আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার ইউসুফনগর এলাকা থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আপন ভাই-বোন বিল্লাল ও হাসু বেগম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন আটকৃত মাদক কারবারিদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

তারিখ : ০৫:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২