১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে মানববন্ধন

  • তারিখ : ০৩:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 551

কুবি প্রতিনিধি।।

স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে রুটিন হওয়া পরীক্ষাগুলো চালুর দাবি জানান তারা।

গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে। এতে ফের ভয়াবহ সেশনজটের কবলে পড়তে যাচ্ছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সর্বত্র স্বাভাবিক চলাচল থাকলেও হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। অন্তত রুটিন প্রকাশ হওয়া কোর্সের পরীক্ষাগুলো নিতে হবে।

মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী তামিম রুহুল বলেন, আমাদের স্নাতক ও স্নাতকোত্তর মোট ৫ বছরের কোর্স। অথচ এক থেকে দুই বছর সময় বেশি লাগছে। এর দায়ভার কে নিবে? হুট করেই এভাবে সব বন্ধ করায় শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। আম প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, চলমান পরীক্ষাগুলো যেন বন্ধ না করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পরীক্ষা স্থগিত করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে মানববন্ধন

তারিখ : ০৩:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১