০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় মার্কেট কমিটির লোকজনের ঘুষিতে দোকন মালিকের মৃত্যু!

  • তারিখ : ১১:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 692

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে মার্কেট পরিচালনা কমিটির লোকজনের ঘুষিতে দোকন মালিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত দোকান মালিক আবুল হাসেম (৭০) নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, আবুল হাসেম গত সোমবার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটে ১নং গলির ১২ নম্বার দোকানটি ক্রয় করে। যার ফলে বুধবার সকালে ভাড়াটিয়া সাধন দেবনাথকে আগামী দু’মাসের মধে দোকান ছেড়ে দিতে বলা হয়।

এ সময় কলেজ সুপার মার্কেট পরিচালনা কমিটির লোকজন ভাড়াটিয়া সাধন দেবনাথের পক্ষে এসে আবুল হাসেমের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় কমিটির লোকজন আবুল হাসেমকে কিল ঘুষি মারলে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে আবুল হাসেমের পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন মজনু বলেন, সকালে আমাকে মার্কেট থেকে ফোন করে ঘটনাটি অবহিত করা হয়। তিনি আমাদের মার্কেটের একজন পুরাতন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাত। আগামী দু’দিন মার্কেটের সকল দোকান বন্ধ রেখে শোক পালন করা হবে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসেমের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন অভিযোগ দেয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন

কুমিল্লায় মার্কেট কমিটির লোকজনের ঘুষিতে দোকন মালিকের মৃত্যু!

তারিখ : ১১:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০