০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি কারাগারে

  • তারিখ : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / 1551

আরিফ গাজী:

কুমিল্লার মুরাদনগরে ওয়ারেন্ট ভূক্ত কথিত উপজেলা তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ এস আই মোঃ হানিফ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দারোরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু বকর সালাফি উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের হাজী কারী আবু মুছার ছেলে।

থানায় একাধীক মামলা, ব্যাংক থেকে প্রতারণা করে টাকা উত্তোলন, ইয়াবা বিক্রিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, তার বিরুদ্ধে জি.আর ৬৮/১৯ চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট রয়েছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি কারাগারে

তারিখ : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০