০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে জোর পূর্বক মাদ্রাসায় দিয়ে যাওয়া ছাত্রের আত্মহত্যা

  • তারিখ : ০৫:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / 1482

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে ছেলেকে জোর পূর্বক মাদ্রাসায় দিয়ে যাওয়া গলায় ফাঁস দিয়ে আয়েত উল্লাহ নামে এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা রাতে নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার মাদরাসাতুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মুরাদনগর থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।

সরেজমিন ও হাসপাতালে গিয়ে জানা যায়, উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের হুমায়ুন কবীরের দুই ছেলে আয়েত উল্লাহ (১১) ও সামিউল (৯) কে গত এক বছর আগে মাদ্রাসাতুল কোরআন ও সুন্নাহ মাদরাসায় হেফজ বিভাগে ভর্তি করানো হয়। শারিরিক অসুস্থতার কারণে গত সাত দিন পূর্বে আয়েত উল্লাহকে তার মা চিকিৎসার জন্য বাড়ি নিয়ে যায়। চিকিৎসা শেষে তার মা তাকে মাদরাসায় নিয়ে আসতে চাইলে সে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে জোরপূর্বক তাকে মাদরাসায় দিয়ে যায় তার মা। কিছুক্ষণ পরই মাদরাসার ছাত্র-শিক্ষকরা মাগরিব নামাজ আদায় করাকালীন সময়ে সে টয়লেটে গিয়ে ভেন্টিলেটরের গ্রীলে গায়ে থাকা রুমাল পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

নামাজ শেষে এক ছাত্র টয়লেটে গিয়ে আয়েত উল্লাহকে ফাঁসরত অবস্থায় দেখে চিৎকার করে উঠে। চিৎকার শুনে ছাত্র শিক্ষকরা এগিয়ে এসে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহম্মদ কাউছার বলেন, আয়েত উল্লাহ অসুস্থ্য হলে চিকিৎসার জন্য তার মা তাকে বাড়ি নিয়ে যায়। চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে তাকে মাদ্রাসায় দিয়ে গেলে আমরা কিছু বুঝে ওঠার আগেই মাগরিব নামাজ আদায় করাকালীন সময়ে সে আত্মহত্যা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মাদ্রাসা ছাত্র আয়েত উল্লাহথর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বুধবার ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে জোর পূর্বক মাদ্রাসায় দিয়ে যাওয়া ছাত্রের আত্মহত্যা

তারিখ : ০৫:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০