০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে: মামুনুল হক

  • তারিখ : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • / 688

হেফাজতে ইসলামের নতুন কমিটির যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান এর প্রতি জাতীয় নেতা হিসেবে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই না একজন মরহুম, একজন মৃত মুসলমানকে নিয়ে এমন কোনও কার্যকলাপ পরিচালনা করা হোক, যে কার্যকলাপের কারণে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আল্লাহর পক্ষ থেকে কোনও আজাবের সম্মুখীন হতে হয়।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভে মামুনুল হক এসব কথা বলেন।

এরআগে, বৃহস্পতিবার সকালে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি সাখাওয়াত হোসাইন রাজির নেতৃত্বাধীন ‘রাহমাতুল্লিল আলামিন’ নামে একটি সংগঠন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে একটি সভা করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পায়। মুফতি রাজি বাংলা ট্রিবিউনকে জানান, আইনশৃঙ্খলাবাহিনী সেখানে সভা করতে দেয়নি, পরে তারা বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। কয়েকশ’ মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তব্যে হেফাজত নেতা মামুনুল হক বলেন, ‘আমরা মাঠে নামবো, এভাবে ছেড়ে দেবো না। হেফাজতের কমিটি আপনাদের মন মতো হয়নি, আপনারা রাগ করেন, অভিমান করেন। হেফাজত আপনার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, আলেমদের সমর্থণে চলবে। হেফাজত বাংলাদেশের পক্ষে থাকবে।’

দেশের সকল মুসলিম নেতাদের ভাস্কর্য বা মূর্তি অপসারণের দাবি জানিয়ে মামুন বলেন, ‘এই মূর্তি যারই হোক, জিয়াউর রহমানের হোক, এগুলো সরাতে হবে। দেশের মুসলমানরা এই মূর্তি সংস্কৃতি মানবে না।’

মুফতি সাখাওয়াত হোসাইন রাজির সভাপতিত্বে বিক্ষোভে হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনসহ কয়েকজন হেফাজত নেতা বক্তব্য দেন।

শেয়ার করুন

বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে: মামুনুল হক

তারিখ : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০