০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

আওয়ামী লীগে কে কোন পদে?

  • তারিখ : ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • / 1678

আওয়ামী লীগের ২১-তম জাতীয় কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে। টানা নবমবারের মতো দলের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছে ওবায়দুল কাদের। এছাড়াও শীর্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল এসেছে।

যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন জাহাঙ্গীর নানক ও আব্দুর রহমান। অন্যদিকে, আগে থেকেই যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা মাহবুবুল আলম হানিফ ও ডা. দিপু মনির সাথে যুক্ত হয়েছে বাহাউদ্দিন নাসিম ও ড. হাছান মাহমুদ।

উপদপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদকে পদোন্নতি পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সাংঠনিক সম্পাদক পদে বহাল আছেন আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক। তাদের সাথে নতুন করে সংযুক্ত হয়েছেন মির্জা আজম। তিনি আগে কার্যনির্বাহী সদস্য ছিলেন। প্রথমবারের মতো কমিটিতে অন্তর্ভুক্ত হয়েই আইন সম্পাদকের পদ পেলেন কাজী নজিবুল্লাহ হিরু।

শেয়ার করুন

আওয়ামী লীগে কে কোন পদে?

তারিখ : ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯