১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে দোকানে অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি

  • তারিখ : ০৯:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • / 914

আরিফ গাজী , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকায় দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ঘটে। এ সময় দোকান ঘরে থাকা সকল মালামাল সম্পূর্ন ভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে সবকিছু হারিয়ে নি:স্ব হয়ে পড়ে ব্যবসায়ী বিল্লাল হোসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলা সদরের গোমতী মার্কেটে বিল্লাল হোসেনের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানের মালিক।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে গোমতী মার্কেটের পাহারাদার বিল্লাল হোসেনের ইলেকট্রিক দোকানে আগুন দেখতে পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন

মুরাদনগরে দোকানে অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি

তারিখ : ০৯:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০