১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জঙ্গিবাদের বিরুদ্ধে লাকসামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • তারিখ : ০৬:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / 515

লাকসাম প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৬ডিসেম্বর) সকালে লাকসাম উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের নোয়াখালী রেলগেইট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষা ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদের নেতেৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ‘বাঙালীর মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ছাত্রনেতারা নেতৃত্ব দিয়েছেন। তাই সাম্প্রতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহত করার আন্দোলনেও ছাত্রদেরকেই নেতৃত্ব দিতে হবে।’

জাতির জনকের ভাস্কর্য ভাংচুর ও তা নিয়ে অপরাজনীতি বন্ধ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘বিশ্বের প্রায় প্রতিটি দেশেই জাতির জনক এবং শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্য-প্রতিকৃতি রয়েছে। ১৯৭১ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো, বর্তমানে তাদের উত্তরসুরীরাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও তা নিয়ে অপরাজনীতি করছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে। এসব ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে আহবান জানান।’

শেয়ার করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে লাকসামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তারিখ : ০৬:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০