০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

  • তারিখ : ১০:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / 1179

আরিফ গাজী ।।

কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় রাফি নামের এক ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর পাড়া বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার মোচাগড়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
জানা যায়, পার্শবতী উপজেলা দেবিদ্বারের একটি ওরশের জন্য মোচাগড়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু ত্রুয় করেন। শনিবার সকালে বাদ্যযন্ত্র নিয়ে বাবুল মিয়ার বাড়ী থেকে ক্রয়কৃত সেই গরুটি নিতে আসেন মাজার কর্তৃপক্ষ।

এ সময় বাদ্যযন্ত্রের শব্দে গরু দেখার জন্য রাফি অন্যান্য বাচ্চাদের সাথে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দেয়। পরে আশ-পাশের লোকজন রাফিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

তারিখ : ১০:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১