০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে প্রথমদিনে করোনার টিকা নিলেন সাংবাদিকসহ ২০জন

  • তারিখ : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 870

আরিফ গাজী।।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেয়া শুরুর প্রথমদিনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাক্তার, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ ২০জন এই টিকা গ্রহন করেছেন। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম মানিক, স্যানিটারি ইন্সপেক্টর খালেদ মাহমুদ।

প্রথমদিনে করোনার টিকা গ্রহন করেন মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম আরিফ, কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান রনি, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবীবুর রহমান, ডাঃ সিরাজুল ইসলাম মানিক, সাংবাদিক শামীম আহাম্মেদ এবং ১১জন স্বাস্থ্যকর্মী ও ৪জন সাধারন মানুষ।

টিকা গ্রহনকারী সাংবাদিক মাহবুব আলম আরিফ বলেন, আমি টিকা গ্রহন করার পর ২৪ঘন্টা অতিবাহিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ন সুস্থ আছি। আপনারা নির্ভয়ে টিকা গ্রহন করতে পারেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম জানান প্রথম দিনে টিকা নেয়া সবাই সুস্থ আছেন। এছাড়াও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং যাদের বয়স ৫৫বছরের বেশি তাদেরকে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহনের জন্য বিশেষ অনুরোধ জানান।

শেয়ার করুন

মুরাদনগরে প্রথমদিনে করোনার টিকা নিলেন সাংবাদিকসহ ২০জন

তারিখ : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১