১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লাকসামে ওয়ার্ল্ড ভিশনের বকনা বাছুর বিতরণ

  • তারিখ : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / 918

লাকসাম প্রতিনিধি।।

লাকসামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির সহায়তায় উপজেলার মুদাফরগঞ্জ, কান্দিরপাড়, বাকই ইউনিয়ন ও পৌরসভার ১০৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০৯টি বকনা বাছুর (গরুর বাছুর) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে সোমবার বিকেলে পৌর এলাকার নশরতপুর গোসাই মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া।

এসময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, মাসুদ হাসান, আবদুল আজিজ, কুমিল্লা জজ কোর্টের এপিপি এডভোকেট ফারজানা তাজরিন আলম চৌধুরী সোনিয়া, লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, চট্টগ্রাম হিল এপিসি টেকনিক্যাল বিশেষজ্ঞ মোঃ আবদুল আজিজ, লাকসাম এপি প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, মোঃ মহাসিন খান, লাকি গমেজ, সুব্রত মল্লিক, সুমন রোজারিও, লিজা হালদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বিডিসি নেতা জহিরুল ইসলাম, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

হতদরিদ্র পরিবার ও শিশু কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌর এলাকার চারটি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে হতদরিদ্র পরিবারের মাঝে ওই বকনা বাছুর (গরুর বাছুর) বিতরণ করা হয়।

শেয়ার করুন

লাকসামে ওয়ার্ল্ড ভিশনের বকনা বাছুর বিতরণ

তারিখ : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১