০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুবিতে রোভার স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী পালন

  • তারিখ : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / 420

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন রোভার স্কাউটস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের লিডার এবং নেতৃবৃন্দরা।

এসময় রোভার স্কাউট লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকত তাহলে এ দিনটি আমরা আরও সাড়ম্বরে পালন করতাম। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হয়নি। বর্তমানে সব অনুষ্ঠানে আমরা স্বাস্থবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পুনরায় কাজের গতি ফিরিয়ে আনব।

এ সময় গার্লস ইন রোভার ইউনিট কুবি শাখার লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী আমাদের জন্য অনুপ্রেরণা। আমারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট প্রথম থেকে বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছি। সামনেও সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি রোভার স্কাউটসের কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে আমরা আরও সচেষ্ট থাকব।

শেয়ার করুন

কুবিতে রোভার স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী পালন

তারিখ : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১