মানুষের বেপরোয়া চলাফেরার কারণে করোনা রোগী ১০ গুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ে শাদি, পিকনিক আর মানুষের বেপরোয়া চলাফেরার কারণে করোনা রোগী ১০ গুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইনটিন হাসপাতালটি উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা অন্য অনেক দেশের চেয়ে ভালো জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের মতো এক বেডে তিনজন কিংবা তাবুতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে না।

মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইনটিন হাসপাতালটিতে আছে ১১২ শয্যার আইসিইউ। রয়েছে এক হাজার সাধারণ বেড।

স্থাপন করা হয়েছে ২৫০টি এইচডিইউ। মহাখালীর এই হাসপাতালে রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও আছে। থাকছে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স ও ৭০০ স্টাফ।

ইউএইচ

You might also like