০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লাকসাম পৌরসভার ১শ ৭০ কোটি টাকার বাজেট ঘোষনা

  • তারিখ : ০৭:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / 797

লাকসাম প্রতিনিধি ঃ

লাকসাম পৌরসভার ২০২১-২২ অর্থ বছরে ১শ ৭০ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের পৌরসভা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষনা করেন।

তিনি জানান, এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে। তবে গতবারের চাইতে এবারের বাজেটে প্রায় ১৭ কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে। বৈশ্বিক মহামারির কারনে প্রত্যাশিত বৈদেশিক আর্থিক সহায়তা না পাওয়ায় বাজেটে এ ঘাটতি দেখানো হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে বাজেট আলোচনায় অংশ নেন, প্যানেল মেয়র খলিলুর রহমান, শাহজাহান মজুমদার. পৌর কাউন্সিলরবৃন্দ, হিসাব রক্ষন কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার আবুল খায়ের প্রমুখ।

বাজেট ঘোষণাকালে মেয়র জানান, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১শত ৭০ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৮১৩ টাকা। প্রায় ২ কোটি টাকা বাজেট উদ্বৃত্ত রেখে ব্যয় ধরা হয়েছে ১শত ৬৮ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১কোটি ৭৯লাখ ৭৬হাজার ৭৪০ টাকা।

রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২০কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১শত ৪৬কোটি ৬১লাখ ৯হাজার ৯৬টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১শত ৪৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা।

এবারের বাজেটে সর্বোচ্চ রাস্তাঘাট নির্মান খাতে ৪০ কোটি ২০ লাখ টাকা, পানি নিস্কাসন ও জলবদ্ধতা নিরসনকল্পে ২০কোটি টাকা, পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

শেয়ার করুন

লাকসাম পৌরসভার ১শ ৭০ কোটি টাকার বাজেট ঘোষনা

তারিখ : ০৭:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১