১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত

  • তারিখ : ০৮:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / 654
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর এক আরোহী আহত। মঙ্গলবার উপজেলার মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের পাটুয়াটুলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ রমিজ মিয়া (২৫)। তিনি উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের মাহবুব মিয়ার ছেলে।
আহত একজন হলেন মোটরসাইকেল আরোহী শাওন (২৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাওন উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় এক ব্যক্তি জানান, মঙ্গলবার সকালে দু’জন একটি মোটরসাইকেলে করে বড়ইয়াকুড়ি থেকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেলটি পাটুয়াটুলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী চালক রমিজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে সাথে থাকা অপর আরোহী শাওনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে পাঠান।
মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য এই দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত

তারিখ : ০৮:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১