০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে দাফন করলেন যুবলীগ

  • তারিখ : ১২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / 680

আরিফ গাজী:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরের পাড় গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক মাদ্রাসা শিক্ষকের লাশ দাফন করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ভোরে বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল্লাহ নজরুলের নেতৃত্বে যুবলীগ নেতা আনিসুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা, আরশ মেম্বার ও তসলিম মিয়াসহ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই মাদ্রাসা শিক্ষক মুজিবুর রহমান (৫৫) এর লাশ দাফন করেন।

এ সময় যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবদুল্লাহ নজরুল বলেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগ এ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএর নির্দেশনায় বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরম্ভ হওয়ার পর থেকেই মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণসহ মানবিক নানা পদক্ষেপ নিয়েছে। তার ধারাবাহিকতায় এখন আমরা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের গোসল করানো, কাফন পরানো এবং দাফন করে আসছি।
তিনি বলেন, যতদিন না দেশের এ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন আমাদের নেতাকর্মী নিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে দাফন করলেন যুবলীগ

তারিখ : ১২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১