০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কঠোরতম বিধি-নিষেধ শুরু হবে ২৩ জুলাই থেকে, গুজবে কান না দেয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

  • তারিখ : ০৯:২০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • / 519

অনলাইন ডেস্ক :

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোরতম বিধি-নিষেধ। এই ইস্যুতে গুজবে কান দেয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। আজ বুধবার রাতে গণমাধ্যেমে তিনি এ কথা বলেন।  

এ সময় তিনি আরও বলেন, বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না।

ঈদের পরদিন বিধি-নিষেধ শুরু হয়ে চলবে ৫ অগাস্ট পর্যন্ত।   

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের আগে বিধি-নিষেধ শিথিল করায় সব শ্রেণির মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পরেছেন। পশুর হাটগুলোতে ভালোভাবে কোরবানির পশু কিনতে পেরেছেন। যারা ঈদের আগে ঢাকা এসেছিলেন তারাও সুন্দর পরিবেশে ঈদের পরদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন।

এরপর দিন ২৩ জুলাই থেকে বিধি-নিষেধ শুরু হবে।   

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এই ১৪ দিন যদি আমরা বিধি-নিষেধ মানি তাহলে সংক্রমণের চেইনটা ভাঙতে পারবো। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সরকারের বিধিনিষেধ মানতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এই সময়ে সরকারি ও বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ সারাদেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

বিডি প্রতিদিন

শেয়ার করুন

কঠোরতম বিধি-নিষেধ শুরু হবে ২৩ জুলাই থেকে, গুজবে কান না দেয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

তারিখ : ০৯:২০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১