০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

জুমার নামাজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

  • তারিখ : ০৯:১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / 397

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে নামাজরত অবস্থায় মিরাস উদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের মৃত ছমেদ মুন্সির ছেলে।

শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাজের সময় উপজেলার উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে শাহ সাব্দী দরগাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি ওই মসজিদে দীর্ঘ সাত বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

কাইচাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিদিনের মতো ইমাম মিরাস উদ্দিন জুমার নামাজ পড়াতে মসজিদে আসেন এবং নির্ধারিত সময়েই নামাজ শুরু করেন। নামাজের দ্বিতীয় রাকাতে হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ইউনুস মিয়া আরও জানান, এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন ইমাম মিরাস উদ্দিন।

শেয়ার করুন

জুমার নামাজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

তারিখ : ০৯:১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১