০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নারী রূপে হিরো আলম

  • তারিখ : ০৪:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / 800

বিনোদন ডেস্ক :

সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। গান আর অভিনয় দিয়ে সমান তালে এগিয়ে চলছেন তিনি। অভিনয়ের সুবাদে নানা সময় নানা রূপে হাজির হয়েছেন দর্শকদের সামনে।

কখনো টারজান, কখনো দৈত্য আবার কখনো অন্য কোনো রূপে। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ্যে আসলেন নারী রূপে।

হিরো আলম জানান, তার নারী সাজার কারণ নতুন একটি মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘ভাইরাল বউ’। এটি নির্মিত হয়েছে সরদার প্রোডাকশন ব্যানারে। তারই প্রচারণার অংশ হিসেবে তিনি নারী রূপের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।

ছবিতে দেখা যায়- লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন তিনি। কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আর কাঁধে নিয়েছেন একটি লেডিস ব্যাগ।

হিরো আলম বলেন, ‘আপনারা আমাকে নতুন রূপে দেখছেন। সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায়। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’

শেয়ার করুন

নারী রূপে হিরো আলম

তারিখ : ০৪:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১