০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ইভটিজিং সইতে না পেরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা, তিন বখাটে যুবক গ্রেফতার

  • তারিখ : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / 986

আরিফ গাজী ।।

কুমিল্লার মুরাদনগরে ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে সোমাইয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় জড়িত তিন বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার বাঙ্গরা থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিযনের নবীয়াবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার নবীয়াবাদ গ্রামের হাকিম মিয়ার ছেলে জাকির হোসেন (২৭), কাদির মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৬) ও হেলাল মিয়ার ছেলে শরীফ মিয়া (২২)।

নিহত সোমাইয়া আক্তার (১৫) নবীয়াবাদ আঃ ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ও নবীয়াবাদ গ্রামের গোলাম ছান্দানীর মেয়ে।

নিহতের মা রিনা আক্তার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সোমাইয়া বাড়ির পাশে কালবাটের উপর দুই জন ছেলের সাথে কথা বলছিল।

এ সময় নবীয়াবাদ গ্রামের হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া (২৭), হাকিম মিয়ার ছেলে জাকির হোসেন (২৭), হেলাল মিয়ার ছেলে শরীফ মিয়া (২২), কাদির মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৬), কাশেম মিয়ার ছেলে ইসমাইলসহ (২৩) একদল বখাটে তাদেরকে কথা বলতে দেখে বিভিন্ন কু-রুচি মন্তব্যসহ অপমান করে।

সেই অপমান সইতে না পেরে মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে পরে বাড়ির লোকজন তাকে মূমুর্ষ অবস্থায় প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার কুমিল্লা এসডি নিউজ ২৪ কে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে জাকির হোসেন, শাহাদাত হোসেন ও শরীফ মিয়াকে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ইভটিজিং সইতে না পেরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা, তিন বখাটে যুবক গ্রেফতার

তারিখ : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১