০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

  • তারিখ : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / 411

আরিফ গাজী, মুরাদনগর :

‘‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে একটি নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সিরাজুল ইসলাম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, ক্লিনিকের জমিদাতা ইঞ্জিনিয়ার রাশেদুল হায়দার জুয়েল, আন্দিকোট ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, ভাইস চেয়ারম্যান এ্যাড: আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের,

বনকুমার শিব, কাইয়ুম ভূইয়া, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনির খান, যুবলীগের আহ্বায়ক আবু নাইউম খান, ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, আবুল কাশেম, শিক্ষক এমরান হোসেন রিপন সহ আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প হিসেবে এই জাড্ডা কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২০-২১ অর্থবছরে নির্মাণ করেন। শনিবার থেকে শুভ উদ্বোধনের মাধ্যমে এখানে চিকিৎসা সেবা চালু হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

তারিখ : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১