১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে বিট পুলিশিং সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি র‍্যালি অনুষ্ঠিত

  • তারিখ : ০৬:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • / 424

আরিফ গাজী :

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ,

যাত্রাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সি, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাহানাজ বেগম, সাবেক ইউপি সদস্য মতিন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফোরকান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান বলেন, বর্তমানে সমাজে যেভাবে মাদক বৃদ্ধি পাচ্ছে তা নির্মূল করতে হবে। সমাজে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের কোনো ঠাই নেই। তাদের সমাজ থেকে নির্মূল করতে হবে।

এ জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। অবশ্যই যারা আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করবেন তাদের নাম গোপন রাখা হবে। এসময় উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি সাদেকুর রহমান।

পরে ‘‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান মোরা ভাই ভাই’’ এই শ্লোগানকে সামনে রেখে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি র‌্যালি বের করা হয়।

একই সময়ে উপজেলার মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানাধীন ২২টি ইউনিয়নে এ বিট পুলিশিং সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি র‌্যালি করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে বিট পুলিশিং সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি র‍্যালি অনুষ্ঠিত

তারিখ : ০৬:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১