১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • তারিখ : ০৫:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • / 387

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় বড় দুর্ঘটনার আশঙ্কায় কুমিল্লা জেলা জুড়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে বেকায়দায় পড়েছেন গ্রাহকরা।

কোম্পানির এমডি জানান, দুর্ঘটনার বড় আশঙ্কা থেকে আমরা বাধ্য হয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। জানা যায়, কুমিল্লার কোটবাড়ি নন্দনপুর হাইওয়ের পাশে বাখরাবাদের গ্যাস সরবরাহ লাইন রয়েছে। যা দিয়ে শহরের বেশিরভাগ এলাকার গ্যাস সাপ্লাই হয়ে থাকে। সেখানে পিডিবির দুইটি বড় বড় পিলার রয়েছে।

পিলারের পাশে রবিবার (৩১ অক্টোবর) বিকেলে গ্যাস লাইন লিকেজ হয়ে যায়। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয় ১৪টি দোকান। রাত ১টা পর্যন্ত চেষ্টা করেও লাইনের মেরামত করতে না পারায় গ্যাস সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় বাখরাবাদ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার জানান, আমরা রবিবার রাত ১টা পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু পিডিবির সহায়তা না থাকায় আমরা লাইন মেরামত করতে পারিনি। সোমবার (১ নভেম্বর) সকাল ৮টায় আবার কাজ শুরু হয়েছে।

সন্ধ্যা নাগাদ গ্যাস সংযোগ ফিরে পেতে পারেন গ্রাহকরা। তিনি জানান, পল্লী বিদুৎ ও সওজের অব্যবস্থাপনরা কারণে আমাদের মাঝেমধ্যে ভোগান্তিতে পড়তে হয়।

উল্লেখ্য, দেড় মাস আগে কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জে সওজের পরিচ্ছন্নতা অভিযানের সময় গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় একটি সিএনজি অটোরিকশা ভস্মীভূত হয়। গুরুতর আহত এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন

কুমিল্লায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তারিখ : ০৫:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১