০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতার

  • তারিখ : ১২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / 954

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকুট এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন মিয়া (২৭) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাঙ্গেরকুট গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এস.আই কাজী মো: শাহনেওয়াজ ও এএসআই জুয়েল রানাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গেরকুট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ পিছ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে।

আসামির বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতার

তারিখ : ১২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১