০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ৯৩ বছর বয়সে বিয়ে করলেন সাবেক আইনজীবী নেতা

  • তারিখ : ১১:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / 299

beautiful red love background with hearts and golden glitter

কুমিল্লা প্রতিনিধি:

৯৩ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। সোমবার বিকালে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। কাবিন হয় পাঁচ লাখ টাকা। বিয়েতে ৫০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পাত্রীর বর্তমান বাসা কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বয়স ৪০ বছর। নাম মিনারা বেগম। আইনজীবী ইসমাইল হোসেনের বাড়ি আদালতের নিকটে নগরীর ছোটরায়। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা চলছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতা বোধ থেকে তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৫ বছর আগে মারা গেছেন।

কুমিল্লা আদালতের আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, শুনেছি ইসমাইল সাহেবের জুনিয়র অ্যাডভোকেট মিতুর বাসায় এই বিয়ে হয়েছে। আরেক আইনজীবী কাজী আসিফ বলেন, ইসমাইল সাহেব এখনো আদালতে প্র্যাকটিস করেন। অনেক আগে স্ত্রী মারা গেছেন। তিনি একাকীত্ব থেকে মুক্তি পেতে বিয়ে করেছেন বলে শুনেছি।

অ্যাডভোকেট ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, আমরা বাবার বিয়ে সম্পর্কে জানতাম না। আজ দুপুরে শুনেছি তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন।

অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় বিয়ে করেছি। আমার নতুন সহধর্মিনী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সোমবার ছোটরার বাসায় এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

কুমিল্লায় ৯৩ বছর বয়সে বিয়ে করলেন সাবেক আইনজীবী নেতা

তারিখ : ১১:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২