০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে চার ইটভাটাকে ২১ লক্ষ টাকা জরিমানা

  • তারিখ : ০৯:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • / 436

আরিফ গাজী :

পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র ছাড়া ও ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলায় চারটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা নাগাদঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’র ধারা ১৫(১) (খ) ও ১৮ (২) মোতাবেক চার ব্রিকফিল্ডকে ২১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি ও গবেষণা কর্মকর্তা রুনায়েত আমিন রেজা।

মুরাদনগর সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে অবস্থিত কামাল উদ্দিনের তাসফি ব্রিকফিল্ডকে ৫ লক্ষ ও মোস্তাক আহম্মেদের এম.বি.সি কে ৬ লক্ষ টাকা জরিমানা করেন। অপর দু’টি রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তুষার ইসলামের বি.আর.এস কে ৬ লক্ষ ও মো. খলিলুর রহমানের ইসলাম ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদিএসডিনিউজকে বলেন, পরিবেশের ছাড়পত্রসহ আরো অনেক কাগজ পত্র না থাকায় চারটি ব্রিকফিল্ডকে ২১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

কুমিল্লা জেলার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূইয়া বলেন, কাগজ পত্র নাই এমন অনেক ব্রিকফিল্ড চলছে, যা দু:খ জনক। সরকার অনুমোদিত পরিবেশ বান্ধব জিগজাগ ব্রিকফিল্ড চালানো উচিত।

শেয়ার করুন

মুরাদনগরে চার ইটভাটাকে ২১ লক্ষ টাকা জরিমানা

তারিখ : ০৯:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২