০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে দুই শিশুকে যৌন নির্যাতন অভিযুক্ত গ্রেফতার

  • তারিখ : ১০:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • / 449

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মীর হোসেন (৪৫) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। সোমবার দুপুরে
উপজেলার রঘুরামপুর বাজারের অভিযুক্ত মীর হোসেনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

যৌন নির্যাতনের শিকার শিশু (৭) এর মায়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে মীর
হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশু (৭) ও শিশু (৮) রঘুরামপুর বাজারে চিপস কিনতে যায়। এসময় অভিযুক্ত মীর হোসেন ওই শিশু দুটিকে চিপস ও চকলেট দেয়ার কথা বলে তার চায়ের দোকানে নিয়ে যৌন নির্যাতন করে। পরে বিষয়টি জানতে পেরে নির্যাতনের শিকার ওই শিশুর মা মুরাদনগর থানায় এসে অভিযোগ করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নির্যাতনের শিকার ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

মুরাদনগরে দুই শিশুকে যৌন নির্যাতন অভিযুক্ত গ্রেফতার

তারিখ : ১০:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২