১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে প্রেমিকার সাথে বিয়েতে রাজি না হওয়ায় কিশোরের আত্মহত্যা

  • তারিখ : ০৩:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / 598

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে প্রেমিকার সাথে বিয়েতে রাজি না হওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে হৃদয়(১৭) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে।

বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা কুমিল্লাএসডিনিউজ24 কে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের দুইরা গ্রামে এঘটনা ঘটে। নিহত কিশোর হৃদয় দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বাইড়া বাজারে তার বাবার চায়ের দোকানে কাজ করতো।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার টনকি ইউনিয়নের দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয়ের সাথে দুই বছর পূর্বে বেড়াতে এসে পরিচয় হয় পাশ^বর্তী দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে(১৬) সাথে। পরিচয়ের পর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়ে এক সময় প্রেমে পরিণত হয়।

বেশ কিছুদিন পর দুজনের প্রেমের সম্পর্কের কথা পরিবারের সদস্যরা জানতে পেরে তাদেরকে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু কিশোর হৃদয় তার প্রেমিকা কিশোরী মেয়েকে বিয়ে করাতে তার পরিবারকে চাপ দিতে থাকে। ছেলের বয়স কম হওয়ার কারনে তার বাবা মা বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ঝোপের মধ্যে গিয়ে কীটনাশক পান করে।

প্রতিবেশিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

মুরাদনগরে প্রেমিকার সাথে বিয়েতে রাজি না হওয়ায় কিশোরের আত্মহত্যা

তারিখ : ০৩:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২