০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় বাবার সাথে অভিমান করে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

  • তারিখ : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / 741

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বাবার সাথে অভিমান করে বাহারুল (২৫) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার রাতে শ্রীকাইল ইউনিয়নের পিপড়িয়া কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে পিপড়িয়া কান্দা গ্রামের গোলাম মাওলার ছেলে। বাহারুল শ্রীকাইল সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল। সে এলাকায় ভেটেনারী (পশু) চিকিৎসক হিসেবেও কাজ করত।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায় যে, বিকালে বাবার সাথে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাহারুলের মনোমালিন্য হয়। ইফতারের সময় হলে সে ইফতার শেষে নিজ ঘরে চলে যায়। কিছুক্ষন পর বাহারুলের বাবা-মা তার ঘরে ছটফট করার আওয়াজ শুনতে পায়। তাড়াতাড়ি তার ঘরে গিয়ে দেখে সে বমি করছে। তার মুখে ঔষধের (বিষ) গন্ধ পেয়ে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। রাত ১০ টার দিকে সে মারা যায়।

বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় বাবার সাথে অভিমান করে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

তারিখ : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২