১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় পার্কে যুগলের সঙ্গে দুর্ব্যবহার করে ডিবির দুই সদস্য বরখাস্ত

  • তারিখ : ০৩:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • / 962

অনলাইন ডেস্ক।।

কুমিল্লার নগর উদ্যানে দুই কিশোর-কিশোরীর সঙ্গে অসদাচরণের দায়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই দুই সদস্যকে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

দুই কিশোর-কিশোরীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, নববর্ষের দিন কুমিল্লার নগর উদ্যানে বসে গল্প করছিল দুই কিশোর-কিশোরী। এ সময় পেছন থেকে ভিডিও করতে করতে তাদের সামনে গিয়ে পরিচয় জানতে চান ডিবি পুলিশের একজন সদস্য। তাদের দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি।

এ সময় কিশোরীর মাস্ক খোলার জন্য বলতে গিয়ে তাকে ‘তুই’ করে সম্বোধন করেন পাশে থাকা আরেক সদস্য। এরপরই পরিচয় জানতে যাওয়া সদস্য ওই কিশোরকে বলেন, ‘মুড়ায়া ছাতনা ছিরালামু একবারে।’

ডিবি সদস্যরা এ সময় মেয়েটির বাবার ফোন নম্বর চাইলে তারা ভয়ে মাফ চাইতে থাকে এবং মেয়েটির বাবা বিদেশ থাকেন বলে জানায় ছেলেটি। তখন পাশ থেকে একজন বলতে থাকেন, ‘বিদেশ থেকে (কিশোরীর বাবা) আইব এখন, নইলে অফিসে নিয়া যামু। অফিস থেকে অভিভাবক আইসা নিয়া যাবে।’

এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটিতে ছেলেটিকে কয়েকবার মাফ চাইতে দেখা যায়। তবে কর্ণপাত করেননি পুলিশ সদস্যরা।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ যে কোনো কিছুর ভিডিও ধারণ করতে পারে দালিলিক প্রমাণ হিসেবে। তবে নগর উদ্যানের কিশোর-কিশোরীদের সঙ্গে যে কথাবার্তাগুলো শুনেছি তা কাম্য নয়।

‘তাদের ধারণ করা এ ভিডিও কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তাও খতিয়ে দেখা দরকার। এ ঘটনায় যদি ওই কিশোর-কিশোরী কেউ আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিত, সেক্ষেত্রে এর দায়ভার কে নিত?’

ভিডিওটির সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, ‘এটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিষয়টি আমাকে কয়েকজন মৌখিকভাবেও জানিয়েছেন।’

বিষয়টি নজরে আসার পর এদিন বিকেলে ওই দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয় জানিয়ে তিনি বলেন, ‘রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ বাংলা

শেয়ার করুন

কুমিল্লায় পার্কে যুগলের সঙ্গে দুর্ব্যবহার করে ডিবির দুই সদস্য বরখাস্ত

তারিখ : ০৩:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২