০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • তারিখ : ০৮:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / 675

আরিফ গাজী।।

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে মরহুম জুনাব আলী ও তাহেরান নেসা ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সিরাজুল ইসলাম মানিকের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার দড়িকান্দি গ্রামে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, সেমাই,
চিনি, পোলার চাল, দুধ ও পেঁয়াজ।

এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ব্যবসায়ী ইকবাল হোসেন, মো: মমিন, মিজান সরকার, মসজিদের ইমাম রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ডাক্তার সিরাজুল ইসলাম মানিক বলেন, আমার প্রয়াত দাদা জুনাব আলী ও দাদী তাহেরান নেসার নামে একটি ফাউন্ডেশন চালু করি। সেই ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৮ সাল থেকে প্রতিবছর এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে রমজানের পূর্বে ইফতার সামগ্রী ও ঈদের আগে ঈদ উপহার (সেমাই, দুধ, চিনি) প্রদান করে আসছি।

এছাড়াও করোনা ভাইরাসের কারনে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে ফাউন্ডেশনের উদ্যোগে দুইবার খাদ্য সামগ্রী বিতরণ করি।

শেয়ার করুন

মুরাদনগরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

তারিখ : ০৮:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২