০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা পাসপোর্ট অফিসের ঘটনা তদন্তের নির্দেশ আদালতের

  • তারিখ : ১১:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / 551

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধর ও সংবাদ সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টায় কুমিল্লা ১ নং আমলী আদলতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্বাস উদ্দিন স্বপ্রনোদিত হয়ে এই আদেশ প্রদান করেন। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করে।

আদেশ কপিতে উল্লেখ করা হয় চেয়ার বসায় ৩ সেবাগ্রহীতাকে পেটালেন ডিডি উল্লেখিত শিরোনামের সংবাদ আদালতের গোচরীভূত হয়েছে। এই সংবাদ সত্যি হয়ে থাকলে অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদা ফৌজদারী অপরাধ সংঘটন করেছেন।

তাছাড়া সংবাদকর্মী রাকিবুল ইসলাম রানা ও সাফিকে সাংবাদিক হিসেবে তাদের দায়িত্ব পালনে বাধা প্রদান করা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াও আইন বিরোধী মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আদালতের পেশকার খোরশেদ আলম বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্বাস উদ্দিন মহোদয় স্বপ্রনোদিত হয়ে এই আদেশ প্রদান করেছেন। আদেশ কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তদন্তের সময় উক্ত সংবাদের প্রতিবেদককে সার্বিক সহযোগীতার করার জন্য বলা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, এই জাতীয় আদেশ কপি আমাদের কাছে এখনও আসেনি। কপি আসলে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

প্রসঙ্গত গত ১৮ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় কুমিল্লায় পাসপোর্ট অফিসে তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ উঠে। উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে।

এ ঘটনায় বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মোঃ সাফি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ম্যাক নিউজের রাকিবুল রানাকে লাঞ্ছিত করা হয়। ভিডিও ধারণের সময় মোবাইল ছিনিয়ে নেয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

শেয়ার করুন

কুমিল্লা পাসপোর্ট অফিসের ঘটনা তদন্তের নির্দেশ আদালতের

তারিখ : ১১:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২