১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বদ মেজাজের কবির কুমিল্লা থেকে গ্রেফতার

  • তারিখ : ১০:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • / 1637

অনলাইন ডেস্ক।।

উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলতার মাধ্যমে হেনস্তামূলক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ইউনিট।

মঙ্গলবার (১০ মে) দুপুর সোয়া ১টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নাম কবির হোসেন। বিকেলে সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিমস, ট্রল ও রোস্টের নামে অশ্লীলতা ছড়িয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হয়রানি করে আসছিল গ্রেফতার কবির। ‘বদমেজাজ’ নামের একটি পেজ থেকে এরকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করে সে।
গ্রেফতার যুবকের বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি বারিশ হক জানান, মূলত ফেসবুককেন্দ্রিক নানা ব্র্যান্ডের প্রচারণাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল তার, তার পরিবার এবং তাদের অনাগত সন্তানকে নিয়ে অত্যন্ত বাজে ভিডিও এবং স্ট্যাটাস দিচ্ছে। বেশ কিছু পেজ, ব্যক্তি তাকে নিয়ে নোংরা এ কাজ শুরু করেছে। এক পর্যায়ে অত্যন্ত আপত্তিকর কিছু ভিডিও আপলোড করছে, যা তার জন্য হুমকির কারণ।

এ বিষয়ে গতকাল সোমবার (৯ মে) সাইবার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে অভিযোগ করা হয় বলে জানান বারিশ হকের স্বামী সীমান্ত।

শেয়ার করুন

বদ মেজাজের কবির কুমিল্লা থেকে গ্রেফতার

তারিখ : ১০:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২