০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা

  • তারিখ : ০৪:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / 352

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মুছা আল কবির ও মেম্বারদেরকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও মেম্বারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।

অনুষ্ঠানে সংবর্ধিত ইউপি সদস্যরা হলেন সংরক্ষিত মহিলা সদস্য পুতুল আক্তার, জোসনা বেগম, নাদিরা আক্তার, সাধারন সদস্য বাহারুল ইসলাম, নয়ন মিয়া, শাহাদাৎ হোসেন, দোলায়ার হোসেন, ফরিদ উদ্দিন, গোলাম মোস্তফা, আরিফ হোসেন, নানু মিয়া, রাসেল আহাম্মেদ।

চাপিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল কাইয়ুম ভূইয়ার সভাপতিত্বে চাপিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাহারুল হক মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।

এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গোলাম সারোয়ার চিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইসমাইল, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ^জিৎ সরকার বিষু,

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ধামঘর ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, রহিম পারভেজ, শুকলাল দেবনাথ, বাহার খান। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে জমকালো আয়োজনে চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

মুরাদনগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা

তারিখ : ০৪:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২