০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় লোডশেডিংয়ে ইলেকট্রনিকস পণ্য বেশি দামে বিক্রি করায় জরিমানা

  • তারিখ : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / 544

নিজস্ব প্রতিবেদক।।

লোডশে‌ডিংয়ের খবরে চার্জার লাইট বাড়তি দামে বিক্রি করায় কুমিল্লার তিন প্রতিষ্ঠান‌কে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) নগরীর নিউমা‌র্কেট এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম বলেন, চার্জার লাইটে গায়ে লেখা আগের দাম মুছে নতুন দামের স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে।

এ ঘটনায় ‘ভাই ভাই ইলেকট্রনিকস অ্যান্ড সা‌র্ভিস সেন্টার‌কে’ ১০ হাজার, অযৌক্তিক মূ‌ল্যে টেবিল ল্যাম্প বিক্রির প্রস্তাব করায় ‘এশিয়া ওয়াচ অ্যান্ড ইলেকট্রিককে’ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অননু‌মো‌দিত বিদেশি গুঁড়ো দুধ বিক্রি করায় ‘হাজী খোকন স্টোর‌কে’ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে আজাদ, নিউমা‌র্কেট মালিক সমিতি ও জেলা পুলিশের এক‌টি টিম উপস্থিত থেকে সা‌র্বিক সহ‌যো‌গিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

কুমিল্লায় লোডশেডিংয়ে ইলেকট্রনিকস পণ্য বেশি দামে বিক্রি করায় জরিমানা

তারিখ : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২