০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিজন অমিত ভৌমিক বাংলাদেশে

  • তারিখ : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • / 327

নিজস্ব প্রতিনিধি।।

ঢাকা ও কুমিল্লায় দুটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে তিনদিনের সফরে এসেছেন ভারতের ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিজন অমিত ভৌমিক।

চূড়ান্ত ব্যস্ততম কর্মসূচির মধ্যেও বাংলাদেশ ও বঙ্গবন্ধু কে তিনি হৃদয়ে ধারণ করেন। বাংলাদেশ কে ভালোবেসেই তিনদিনের বাংলাদেশ সফরে এসেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক।

২৮ জুলাই বিকেলে তিনি শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌছুলে সীমান্তে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ কুমিল্লার ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার সদস্যরা ও কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক তথা কুমিল্লা রিপোর্টার্স ইউনিট এর পক্ষে দেলোয়ার হোসেন জাকির।

সন্ধ্যায় ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রখ্যাত আবৃত্তি শিল্পী কাজি মাহতাব সুমন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্যবৃন্দ গোলাম মোস্তফা এবং ইফতেকার উদ্দীন কাজরী।

সংবাদ সুত্রে জানা যায়, ২৯ জুলাই তিনি কুমিল্লা থেকে ঢাকা রওনা দেবেন সকালে। ঢাকাতে তাকে বরণ করবেন বাংলাদেশ ছিট মহল আন্দোলনের অন্যতম নেতৃত্ব ইউনুস ভাই।বিকেলে ঢাকা শিল্প কলা একাডেমীতে আয়োজিত বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষক ড.দেবব্রত দেব রায় এর সম্পাদনায় প্রকাশিতব্য আন্তর্জাতিক স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার,শুদ্ধতার কবি অসীম সাহা ,বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন সহ বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিল্পী, কবি, সাহিত্যিক বৃন্দ উপস্থিত থাকবেন।

৩০ জুলাই তে ঢাকা তে পরপর আরো দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৩১ জুলাই সকালে তিনি আগরতলা তথা ভারতে ফিরে যাবেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত,বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি পাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ককে মজবুত করতে তিনি দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর চেতনা কে হৃদয়ে ধারণ করে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিজন অমিত ভৌমিক বাংলাদেশে

তারিখ : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২