০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

৩ দিনেও খোঁজ মিলেনি নাঙ্গলকোটের নিখোঁজ যুবক সাইফুলের

  • তারিখ : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / 434

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ার ৩ দিনেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ সাইফুল ইসলামের বড় ভাই শাহীন আলম মঙ্গলবার নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করে।

জানা যায়, উপজেলার জোড্ডা ইউনিয়নের ভবানীপুর হাজী বাড়ির সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ঢাকায় জুতার কারখানা দিয়ে জুতা তৈরির ব্যবসা করে আসছে। তার ব্যবসায় সহযোগিতা করেন তার ছোট ছেলে সাইফুল ইসলাম। গত ৪ সেপ্টেম্বর রবিবার সাইফুল বাড়ীতে এসে ১০ তারিখ শনিবার সকালে পুনরায় ঢাকায় চলে যাচ্ছে বলে বিদায় নিয়ে বাড়ি থেকে চলে যায়। পরে বিকেলে সাইফুলের ফোন বন্ধ পেয়ে বড় ভাই শাহিন আলম তার বাবাকে ফোন করে জানতে পারে সে ঢাকায় যায়নি। ৩দিন পরও সাইফুলের কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের মাঝে অজানা আতংক বিরাজ করছে।

নিখোঁজ সাইফুলের ভাই শাহীন আলম বলেন, আমার ভাই আজকে ৩দিন নিখোঁজ, আত্মীয় স্বজন থেকে পরিচিত সবার বাড়িতে খোঁজ খবর নিয়েছি সে কোথাও যায়নি। আমার ছোট ভাইকে খোঁজে পেতে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

৩ দিনেও খোঁজ মিলেনি নাঙ্গলকোটের নিখোঁজ যুবক সাইফুলের

তারিখ : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২