০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সিএনজি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার চালকসহ দুইজন গ্রেপ্তার

  • তারিখ : ১২:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 354

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে সিএনজি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নয়াকান্দি এলাকা থেকে এতে জড়িত থাকার অভিযোগে চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন আলম (২৯) দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ফতেজংপুর গ্রামের মৃত সাইদুল ইসলাম বাবুর ছেলে ও সিএনজি চালক দুলাল মিয়া (৫০) জেলার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াকান্দি এলাকার বেড়িবাধের উপর অভিযান চালিয়ে চালকের সিটের নিচ থেকে ২ কেজি ও সিএনজিতে থাকা যাত্রীর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সময় সিএনজি গাড়িটিকে জব্দ করা হয়। পরে গ্রেপ্তার শাহীন আলম ও সিএনজি চালক দুলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে সিএনজি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার চালকসহ দুইজন গ্রেপ্তার

তারিখ : ১২:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২