এবার চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন শুভাশিস ঘোষ

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভাশিস ঘোষ জেলার গন্ডি পেরিয়ে এবার চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা অনুযায়ী নয়টি খাতে উপজেলা নির্বাহী অফিসারদের কার্যক্রম বিবেচনা করে বিভাগীয় পর্যায়ে একজন উপজেলা নির্বাহী অফিসারকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।

প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন শুভাশিস ঘোষ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর করোনাকালীন সময়ে প্রাথমিকে ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন শুভাশিস ঘোষ। মাটির স্কুলে শিক্ষা জাদুঘর স্থাপন, ককবরক ভাষার স্কুল প্রতিষ্ঠা ও বই প্রকাশ করে সাড়া জাগিয়েছেন তিনি।

You might also like