১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

  • তারিখ : ০৭:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 402

আরিফ গাজী :

বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষ কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ ৫ জন জয়িতাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা শেষে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নূর আলম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার কামরুল হাসান প্রমুখ।

উপজেলার ৫জন সংবর্ধিত শ্রেষ্ঠ জয়িতারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী তাছলিমা আক্তার, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হাছনা বেগম, সফল জননী মোসাম্মাৎ খাদিজা বেগম, নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোসাম্মৎ আফরোজা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোসাম্মৎ সাহিদা আক্তার।

শেয়ার করুন

মুরাদনগরে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

তারিখ : ০৭:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২