১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নির্বাচনে বিএনপির আসা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

  • তারিখ : ০৭:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 564

মানিকগঞ্জ: নির্বাচনে বিএনপির আসা উচিত, আর যদি তারা বর্জন করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি একজন রাজনৈতিক মানুষ হিসেবে মনে করি- তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশে কোনো দিন ক্ষমতার পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চান, এ দেশে তা অসম্ভব। এ বিষয়টি দেশের জনগণও জানে, বুঝতেও পেরেছে।

আসাদুজ্জামান খান বলেন, কোভিড, জঙ্গি দমন, অগ্নি সন্ত্রাস দমনে অনেক পুলিশ শাহাদাত বরণ করেছেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে আহ্বান করেছিলেন, সেই পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের বন্ধুতে পরিণত হযেছে।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম আজাদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলামসহ জেলার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

নির্বাচনে বিএনপির আসা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

তারিখ : ০৭:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩