০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  • তারিখ : ০৬:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 517

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগরে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় আলমগীর হোসেন নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন মেটংঘর বাসস্ট্যান্ডের সততা ট্রেডার্সে এ ঘটনা ঘটেছে। ব্যবসা প্রতিষ্ঠানে এসে একজন ব্যবসায়ীকে এমন নৃশংসভাবে হামলার ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

হামলায় আহত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সততা ট্রেডার্সে এসে বেশ কিছু দিন যাবত মেটংঘর এলাকার হাসনাবাদ গ্রামের ১০-১২ জনের একটি চক্র এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল; কিন্তু ব্যবসায়ী আলমগীর তাদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী আলমগীরকে কুপিয়ে রক্তাক্ত করে চাঁদাবাজরা। তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার এসব চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়ে। বুধবার দুপুরে হামলার ছবি এবং ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বাঙ্গরাবাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে জানতে পেরেছি ঘটনাটি পূর্ববিরোধের জের ধরে ঘটেছে। জড়িতদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

মুরাদনগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

তারিখ : ০৬:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩